শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কলারোয়ায় মোবাইল টাওয়ারের নিচে থেকে মধু ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
কলারোয়ায় মোবাইল টাওয়ারের নিচে থেকে মধু ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার কালারোয়ায় মোবাইল টাওয়ারের নিচে থেকে মেহেদী হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে একটি মোবাইল টাওয়ারের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার কয়লা ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে কলারোয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত মেহেদী হাসান তার স্ত্রীর সাথে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে শ্বশুরবাড়িতে ছিল। রাত ৯টার পর বাড়ি যাওয়ার কথা বলে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। শুক্রবার সকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে একটি মোবাইল টাওয়ারের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কলারোয়া থানা পুলিশকে খবর দেয়।

নিহতের মা মনোয়ারা খাতুন জানান, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সে বেরিয়ে যায়। রাতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি যে, জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে মোবাইল টাওয়ারের গোড়ায় তার ছেলের মরদেহ পড়ে রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বাড়ির পাশে নজরুল ইসলাম নামের একজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ রয়েছে। পূর্ব বিরোধীদের জের ধরে তারাই আমার ছেলেকে হত্যা করে থাকতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে অধিকতর তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X