মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ টিকিট বিক্রিতে নতুন চমক ফিফার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
বিশ্বকাপ টিকিট বিক্রিতে নতুন চমক ফিফার

বিশ্বকাপ টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিট বিক্রিতে গতি আনতে এবং আরও বেশি দর্শক আকৃষ্ট করতে সংস্থাটি নতুন করে একটি ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত করার ঘোষণা দিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের মধ্যে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা তৈরি হয়েছে।

ফিফার মঙ্গলবারের ঘোষণায় জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০৪টি ম্যাচের জন্য সব ধরনের ক্যাটাগরির টিকিট বিক্রি শুরু হবে। এর মধ্যে থাকবে আগের ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুনভাবে যুক্ত হওয়া ‘ফ্রন্ট ক্যাটাগরি’।

ফিফার এই নতুন সিদ্ধান্তকে টিকিট বিক্রির সুযোগ বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হলেও অনেক সমর্থক অভিযোগ তুলেছেন যে, ভালো মানের আসনগুলো আগে থেকেই আলাদা করে নতুন ক্যাটাগরিতে রাখা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে ফিফা ক্যাটাগরি ৩-এর টিকিট বিক্রি শুরু করে, যেখানে প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের দাম ছিল ১৪০ থেকে ৮,৬৮০ ডলার। কিন্তু ১ এপ্রিল দ্বিতীয় দফায় বিক্রি শুরু হলে সর্বোচ্চ মূল্য বেড়ে দাঁড়ায় ১০,৯৯০ ডলারে। নতুন ক্যাটাগরি যুক্ত হওয়ার পর এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, এক প্রতিবেদনে জানা গেছে, ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের টিকিট প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। স্থানীয় আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই ম্যাচের জন্য প্রায় ৪০,৯৩৪টি টিকিট বিক্রি হয়েছে। একইভাবে, ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে বিক্রি হয়েছে ৫০,৬৬১টি টিকিট। উল্লেখ্য, সোফাই স্টেডিয়ামের সম্ভাব্য আসনসংখ্যা প্রায় ৬৯,৬৫০, যদিও এটি পরিবর্তিত হতে পারে।

ডিসেম্বরের বিক্রয় পর্যায়ে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের টিকিটের দাম ছিল ১,১২০ থেকে ২,৭৩৫ ডলার, আর ইরান–নিউজিল্যান্ড ম্যাচের ক্ষেত্রে ছিল ১৪০ থেকে ৪৫০ ডলারের মধ্যে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X