বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ শেষে বিদায়ের মঞ্চে নিউজিল্যান্ডের তিন কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
বিশ্বকাপ শেষে বিদায়ের মঞ্চে নিউজিল্যান্ডের তিন কিংবদন্তি

ইংল্যান্ডে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন নিউজিল্যান্ডের তিন অভিজ্ঞ তারকা—সুজি বেটস, সোফি ডিভাইন ও লিয়া তাহুহু। দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানতে তারা একই টুর্নামেন্টকেই বেছে নিয়েছেন।

গত দুই বছর আগে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তিন ক্রিকেটার। এবার সেই ঐতিহাসিক জুটির শেষ বিশ্বমঞ্চও হতে যাচ্ছে একই টুর্নামেন্ট।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৭১৭ রানের মালিক সুজি বেটস সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন। সেপ্টেম্বরে তার বয়স হবে ৩৯ বছর। একই পথে হাঁটছেন অধিনায়ক সোফি ডিভাইন (৩৬) এবং পেসার লিয়া তাহুহু (৩৫)। বিশ্বকাপ শেষ করেই তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

অ্যামেলিয়া কের নেতৃত্বাধীন স্কোয়াডে গত বিশ্বকাপজয়ী দলের ১০ জন ক্রিকেটার আছেন। কের, বেটস, ডিভাইন ও তাহুহু’র পাশাপাশি ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, জেস কের, রোজমেরি মেয়ার ও জর্জিয়া প্লিমার যথারীতি খেলবেন এবারও। বাঁ-হাতি পেসার ব্রি ইলিং, উইকেটরক্ষক ব্যাটার পলি ইংলিস ও বাঁ-হাতি স্পিনার ফ্লোরা ডেভনশায়ার প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। যদিও গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তাদের সবাই।

এ ছাড়া ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অফস্পিন অলরাউন্ডার নেনসি প্যাটেল, মার্চে অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার ইজি শার্পেরও জায়গা হয়েছে মেগা ইভেন্টটির দলে। বিশ্বকাপের গ্রুপ-২ এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা ৬ জুন বাংলাদেশ এবং ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। আর ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে অ্যামেলিয়া কেরের দল।

তিন অভিজ্ঞ তারকার অবসর প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ বেন সাওয়ার বলছেন, ‘একই টুর্নামেন্টে সবচেয়ে সিনিয়র তিন ক্রিকেটারের অবসরের ঘটনা খুবই দুর্লভ ও বিশেষ। তাদের তিনজনই যে যার জায়গায় উজ্জ্বল এবং এই দলের জন্য অনেক কিছু দিয়েছে। এই ত্রয়ী ক্রিকেটারের বিদায়ের মুহূর্তে তাদের স্বীকৃতি ও একসঙ্গে উদযাপনের মুহূর্ত আসছে। আমি এখনও তারা নিজেদের চূড়ান্ত মিশনে দলের জন্য ভালোর করার লক্ষ্যে প্রস্তুতিতে বেশ মনোযোগী।’

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড অ্যামেলিয়া কের (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইংলিস (উইকেটরক্ষক), জেস কের, রোজমেরি মেয়ার, জর্জিয়া প্লিমার, ইজি শার্প (উইকেটরক্ষক) ও লিয়া তাহুহু

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X