মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মেসির দল ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটির কাছে পরাজয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:০০ পিএম
মেসির দল ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটির কাছে পরাজয়

মেজর লিগ সকারে এক নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে বড় লিড নিয়েও জয় ধরে রাখতে ব্যর্থ হলো ইন্টার মিয়ামি। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪–৩ গোলে ম্যাচ জিতে নেয় অরল্যান্ডো সিটি এসসি।

ম্যাচের নায়ক হিসেবে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা।

রোববার (৩ মে) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণভাগ ছিল ধারালো ও গতিময়।

মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেডে গোল করেন মিকায়েল।

২৫তম মিনিটে ব্যবধান বাড়ান সেগোভিয়া। এরপর প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করেন মেসি, তখন স্কোরলাইন দাঁড়ায় ৩–০।

তবে বিরতির আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো। প্রথমার্ধেই একটি গোল শোধ করেন ওজেদা। দ্বিতীয়ার্ধে পুরো চিত্রটাই বদলে যায়। আক্রমণে এগোতে গিয়ে রক্ষণে ফাঁক রেখে দেয় মায়ামি, যার সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান ওজেদা। তার হ্যাটট্রিকে ম্যাচে পুরোপুরি ফিরে আসে অরল্যান্ডো।

এরপর অতিরিক্ত সময়ে আসে শেষ আঘাত। গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন টায়রিস স্পাইসার, তাতেই সম্পন্ন হয় অরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

এই হারে ঘরের মাঠে বড় সুযোগ হাতছাড়া হলো মায়ামির। একই সঙ্গে এপ্রিলের শুরুতে নতুন স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে টানা চার ম্যাচে জয়হীন থাকল দলটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X