মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষে আকর্ষণীয় চাকরি দিচ্ছে ফক্স স্পোর্টস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:৪০ এএম
বিশ্বকাপে ম্যাচ দেখার চাকরি, বেতন ৫০ হাজার ডলার

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরকে ঘিরে ভক্তদের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক চাকরির ঘোষণা দিয়েছে ফক্স স্পোর্টস। প্রতিষ্ঠানটি এমন একজন কর্মী খুঁজছে, যার প্রধান কাজই হবে বিশ্বকাপের সব ম্যাচ দেখা এবং তা নিয়ে দর্শকদের জন্য কনটেন্ট তৈরি করা।

যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির প্ল্যাটফর্ম ইনডিডের সঙ্গে যৌথভাবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ পদে নিয়োগ দিচ্ছে ফক্স স্পোর্টস। নির্বাচিত প্রার্থীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান।

এই চাকরির অন্যতম শর্ত হলো বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখা। প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে ফক্স ওয়ান প্ল্যাটফর্মে, যা বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং সেবা হিসেবে ব্যবহৃত হবে।

বিশেষ এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে কাচের তৈরি একটি বিশেষ কক্ষে রাখা হবে। সেখান থেকেই তিনি ম্যাচ দেখবেন এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য লাইভ কনটেন্ট তৈরি করবেন।

ফক্স স্পোর্টস জানিয়েছে, পুরো আয়োজনের মূল লক্ষ্য হলো প্রতিটি ম্যাচকে দর্শকদের জন্য একটি ‘লাইভ ওয়াচ পার্টি’তে রূপ দেওয়া। এতে টাইমস স্কয়ারে উপস্থিত পর্যটক ও পথচারীরাও অংশ নিতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা ইনডিড প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন বেসবল লিগের বোস্টন রেড সক্স ও নিউ ইয়র্ক ইয়াংকিসের ম্যাচ সম্প্রচারের সময় বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X