মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছে বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছে বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাবেন। এ উপলক্ষে রাজশাহী থেকে ট্রেন, বাস, মাইক্রোবাস ও কার-এ করে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। যদিও রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন না থাকলেও বিভিন্ন ট্রেনের অতিরিক্ত বগি লাগানোর কথা জানিয়েছে রেলওয়ে।

তবে রাজশাহী বিএনপির একটি সূত্র বলছে, রাজশাহী মহানগর ও জেলা থেকে প্রায় ৩৫-৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেকে নিজে নিজে আলাদাভাবে ঢাকায় গিয়েছেন বা যাচ্ছে। একইভাবে অনেকে ট্রেনে যাবেন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো- পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এছাড়া নাটোর-ঢাকার জন্য ট্রেনে অনুমদন চাওয়া হয়েছে, এখনও হয়নি। এসব ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিন হাজার। এদিন পাবনা-রাজশাহীর মধ্যে চলাচল করা ‘ঢালারচর এক্সপ্রেস’ ও রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচল করা ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে যাবেন নেতাকর্মীরা। এছাড়া স্পেশাল ট্রেন ও ট্রেনের বগি বুকিং করা হয়েছে। অনেক নেতাকর্মী ইতোমধ্যে চলে গেছেন। যারা বাকি আছেন তারা আজ অথবা কাল যাবেন। আমাদের ধারণা রাজশাহী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ রেলওয়ের একজন কর্মকর্তা জানায়, রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন নেই। তবে যে স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেগুলো আগামি বুধবার বিভিন্ন সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কোন কোন ট্রেন বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা ২ হাজার ৫০৮ জন। এর বেশিও যাত্রী যাওয়া আসা করতে পারেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহী-৬ আসন থেকে ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। সবচেয়ে বেশি এই আসন থেকে যাবে। এছাড়া রাজশাহীর সব উপজেলা থেকে সবমিলে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাবেন। বাস যাবে, মাইক্রোবাস যাবে, ট্রেনের টিকিট কাটা হয়েছে। অনেকে ট্রেনে যাবেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে (জিএম) ফরিদ আহমেদ বলেন, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এরমধ্যে পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা- ঢাকা রয়েছে। এছাড়া নাটোর-ঢাকার ট্রেনে অনুমোদন চাওয়া হয়েছে। আর রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X