সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে **ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। তারেক রহমান কবরের পাশে ফুল দিয়ে হাদিসহ সকল জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া করেছেন।

এসময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তারেক রহমানের সফর শুরু হয় সকাল পৌনে ১১টার দিকে গুলশান থেকে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তিনি ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিন তিনি লাল–সবুজ রঙের বাসের পরিবর্তে সাদা গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যা ফুল দিয়ে সাজানো ছিল। রাস্তার দুপাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। শাহবাগ এলাকায়ও পুলিশের ব্যারিকেড ও নজরদারি ছিল।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণ–অভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। হাদির কবর জিয়ারতের পর তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরাও অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X