মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আহা রে জীবন !

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

মানুষ ভবিষ্যত নিয়ে কত চিন্তা করে কিন্তুক মৃত্যুই যে নিচ্চিত ভবিষ্যত বেশির ভাগ মানুষিরই সিডা নিয়ে ভাবনা নেই। যে ধম্মেরই লোক হোক, ধম্ম নিয়ে যত ধুইতুলি মুইতুলি করুক এট্টা জাগায় সব কবি নিরব।

জম্মালি মত্তিই হবে। মৃত্যু আমাগের কাচতে কট্টুক দূর? সিডা নিয়ে একবার এক মফেলে বয়ান শুনিলাম। নামাজির মদ্দি ডান কাতি সালাম ফিরোয়ে যে বাম কাতি সালাম দিয়া যাবে সিডার কোন গিরান্টি নেই। তার মানে মউত আমাগের হ্যাতো কাছে। মফেলে এই সব বয়ন শুইনে আসতি আসতি মানুস ভুইলে যায়। সিডা যে কত কাছে তা চোকি আঙুল দিয়ে দেকায় দেলে কুস্টিয়ায় জামাতের আমির সাহেবের মৃত্যু। আহারে ! বক্তিমা দিচ্চিলেন তিনি, ইনশাল্লাহ ছিল তার শেষ কতা, পরের কতা কতি যাবে তার আগেই হটাস কতা বন্দ হইয়ে পইড়ে গিলেন।

অনুস্টানডা টিবির ক্যামেরায় রেকড হচ্চিল তাতে সব পস্ট দেকা গেল। ঘটনাডা সোমবার বিকেলের। রোববার ফেসবুকে পোস্ট কইরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামাতের এমপি পিরাত্থী আমির হামজা চাচা লিকা ছাড়িলেন, তারে খুন করার হুমকি দিয়া হচ্চে।

এই ঘটনার পোতিবাদে সোমবার বেলা সাড়ে তিনডের দিকি পৌরসভা চত্বরতে সদর উপজিলা জামাতের উদ্যোগে কুস্টিয়া শহরে বিক্ষোভ মিছিল বাইরো করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামাতের আমির আবুল হাশেম চাচা। মিছিলডা শহরের পোধান সড়ক এনএস রোড পোদক্কিন কইরে একতারা মোড়ে যাইয়ে শেষ হয়। মিছিল শেষ কইরে আইসে আবুল হাশেম চাচা বক্তিমা দিচ্চিলেন।

ফেসবুকি সমাবেশডার লাইব চলছিল। স্যানে দেকা যায়, বক্তিমার এক পযযায়ে আবুল হাশেম চাচা থাইমে যান। মনে হচ্চিল তিনি পরের কতাডা কবেন। কিন্তুক তোর চোক আঙরায় গিলো, মুক দিয়ে কোন কতা বাইরোচ্চিলনা। এট্টু পরে পইড়ে যাচ্চিলেন। স¹লি হাতাসিং কইরে কাচের হাসপাতালে নিয়ে গেলি স্যানকের ডাক্তার তারে মৃত্যু ঘোষনা করে।

এই খবর চাউর হলি শোকের মাতম উটে। শুদু দলপন্থীরাই না, বিষয়ডা যেই দেকেচে যেই শুনেচে তারাই হায় হায় কইরেচে। আবুল হাশেম চাচার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজিলার গুলাপনগর গিরামে।

তিনি মিরপুর উপজেলার পোড়াদাহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। আল্লাহ চাচারে জান্নাত নসীব করুক। এই মৃত্যুডা আমাগের চোকি আঙুল দিয়ে দেকায় দেলে মউত আমাগের কত কাছে। কাছের বন্দুর চাইতে আজ্রাইল আমাগের আরো কত বেশি কাছেপিটি থাকে। অতচ আমরা তা নিয়ে কত বেখিয়াল।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X