মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মা বাপের জন্যি দিবস লাগে ?

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:১৪ এএম

আমাগের সুমায় হ্যাতো দিবস ছিল না। আমরা মাইন্য কত্তাম জাতীয় দিবসগুলো। একন পেত্তেক জিনুসির জন্যি দিবস হয়। এরমদ্দি কোন দিন মা দিবস আর কোনদিন বাপ দিবস সিডা ফেসবুক দেকলি বুজ করা যায়। যিরাম কাল ছিল বাপ দিবস। স¹লি তার বাপের ছবি ছাইড়ে নানান কতা লিকেচে। যাইগের বাপ বাইচে আচে তারা একরকম আর যাইগের বাপ মইরে গেচে তাইগের একরকম। তেবে দুক্কু লাগে যারা মা বাপের কোন খোজও নেয় না, তারাও ফেসবুক গরম করে। এই নিয়ে কতা হচ্চিল। আমাগের এক ম্যা’ভাই দুক্কু কইরে কলে বিদেশীরা কিচু জিনুস আমাগের ওপর চাপায় দেচে। আমরাও সিডা নিয়েই মাইতে আচি। আমি কলাম ম্যা’ভাই কুনডার কতা কচ্চো এট্টু হেজেমানে কইরে কওদিনি। ম্যা’ ভাই কলে ক্যান মা দিবস, বাপ দিবস তুইই তো কতা উসালি। আমি কলাম মনের দুক্কি উসাইলাম। তা তুমি বিদেশী কইয়ে কি বুজোতি চাচ্চ সিডা কও। ম্যা’ভাই কলে শোন বিদেশে স্যায়না হলি ছাবাল মাইয়েরা যে যার মতো হইয়ে যায়। নিজির মা বাপের খোজ নিয়ার সুমায় তাইগের থাকে না। বুড়ো বয়সে অনেকরেই বৃদ্দাশ্রমে থুয়াসে। সারা বছর তাইগের কোন খবর নেয় না। মা বাপের খোজ নিয়ার জন্যি তারা বুদ্দি পাতায়েচে মা দিবস, বাপ দিবসের। যাতে বছরের এট্টা দিন অন্তত মা বাপের কাচে যায়। কিন্তুক উডা ওগের সংস্কৃতি। আমাগের সংস্কৃতি কি। যতই অভাব হোক মা বাপ সংসারেই থাকপে। শেষ বয়সে নাতি পুতি কোলে কাখে নিয়ে তাইগের সাতে হাইস খেলে জীবনডা পার করবে। ইডা কি তাইগের খুব বেশি কিচু চাওয়া? সারা জীবন বুকির রক্ত পানি কইরে যাইগের বড় কল্লে তারা যদি বুড়ো বয়েসে তাইগের বুজা মনে করে তালি সে দুক্কু থুয়ার জাগাডা কনে ক’দিনি। ম্যা’ভাই টানা এট্টা নিশ্বেস ছাইড়ে কলে, মা বাপ হচ্চে সূযযোর মতো। সূযযো তলায় গেলি যিরাম দুইনে আন্দার সিরাম মা বাপ তলায় গেলি জীবন আন্দার। যাইগের বাইচে আচে তারা এর মম্ম বোজবে না, যাইগের নেই তারাই জানে। ম্যা’ভাই চোক ছলছল হইয়ে গেলো। জানিনে কেন আমারও চোকির কুনা ভিজে যাতি লাইগলো। আবডালে খুজে ফিল্লাম বাপজানে মুখ। যিডা ম্যালাদিন হইলো হারায় ফেলিচি। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X