শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আশায় আশায় তবু এই আমি থাকি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:২০ এএম
আক্কেল চাচা

এলেকায় আমাগের এক ভাইপো ছিল, নাম তার আব্দুর রশিদ। তামান জাগায় তার পরিচিতি ছিল রশিদ নামেই। বয়েস যায় যায় ভাব ইরাম সুমায় একবার তার চাকরি হইলো কাউন্সিল বোডে। ভাইপো চাকরির পেত্তম দিন যোগ দিয়ে আইসেই সেইরাম খুশি। নতুন চাকরি হলি মানুস আল্লাদে আটখান হবে সিডাই স্বাভাবিক। তেবে ভাইপোর এই উসোই আনন্দ দেইকে তার তফাতে ডাইকে নিয়ে যাইয়ে চাপনিতি শুনলাম আনন্দের হেতু ডা কি। আমার জানতি চাওয়ার উসসাহ দেইকে ভাইপো অল্প জ্বালে ঘটকচুর মতো এ্যাবার আইলোয় গেলো। কলে চাচা, নতুন চাকরি এট্টা খুশির খবর সিডা তো ছিলোই। তার ওপরে কত্তিরপক্ক যে আমার ওপর হ্যাতো বিশ্বাস করবে তা আমার কল্পনায়ও ছিল না। তার কতায় আকাটা মাইরে গেলাম। মাত্তর পেত্তম দিনিই যাতি না যাতিই কি ইরাম কাজ কইল্লো যে কত্তিরপক্ক তারে হ্যাতো বিশ্বাস করবে! আর কইল্লোওব্বা তারে কি দায়িত্ব দেলে তাই শুনার জন্যি জানের মদ্দি আকু পাকু কত্তি লাইগলো। ও দিকি ভাইপোর অবস্তাও আমার চাইতেও বলবৎ। কি খাইন বাইদলো সিডা হেজেমানে কইরে কওয়ার জন্যি তার প্যাটের মদ্দিও বুগলা মাইরে উটতেচে তার আলামত বাইরোয় পড়তিলো। আন্দাজ কত্তি পাইরে তারে কলাম, খামাকা দেরি কইরো নো পিসার হাই করার দরকার নেই। বিচি ভাইঙ্গে ক’ কি হইয়েচে। ভাইপো নিকচোয় কলে, চাচা আমি অফিসি যাইয়ে দেকলাম অফিসির সিঙ দরজায় নুটিশ ঝুলোনো। তাতে গুটা গুটা অক্ষরে লিখা, রশিদ ছাড়া কেউ টাকা লেনদেন করবেন না। তালি কও তারা আমারে কি বিশ্বাসডাই না করে ! ভাইপোর কতা শুইনে পাটায় পড়ায় জুগাড়। ‘রশিদ ছাড়া কেউ টাকা লেনদেন করবেন না’ কত্তিরপক্ক এই লিকা দিয়ে কি বুজোতি চাইয়েচেন আর ভাইপো বুইজলোডা কি ! হালি কইরে আশপাশে আমার ভাইপো রশিদির মতো অনেকরেই দেকতিচি। তারাও আড়ে দিঘি কিচু মিল অনুমান কইরেই ভাইবে নেচ্চে সব তাইগের জন্যি। স্বপনে বাতাসা খাইয়ে গাল চুয়ালি যিরাম দশা হয় সিরাম আর কি। তেবে যকন বারো হাত কাকড়ের তের হাত বিচি বাইরোয় যাবে তকন বুজদি পাইরে কতি হবে, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোন দিন সেই সুখ পাখি এই চাইয়ে থাকা আর পিরাণে সয়না...। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X