মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

স্বভাব যায় না মলি !

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
আক্কেল চাচা

ময়মুরুব্বীগের মুকি হরহামেশায় শুনা কতাডা। খাইসলত যায় না ধুলি, স্বভাব যায় না মলি। কতাডা হালি কইরে দেলে ইরানের যুদ্দু। আমাগের দেশের যারা জ্বালানী তেলের সাতে যুক্ত তারা কয়জন হরমুজ পোনালী চেনে আমার জানা নেই।

ফেসবুকি কেবল দেকেচে ইরান স্যানে টহলদারী কইত্তেচে। ব্যস অমনি তামান জাগায় গাবায় গেল জ্বালানী তেলে টান পড়তি পারে। এখনি পড়িনি, পড়তি পারে ইরাম কতা চাউর হতিই সব হুড়োয় পাম্পে হাজির। কিডা কার আগে সাইকেল মোটরের ট্যাংকি ভরবে, ঢমে কইরে ভইরে নিয়ে খাটেয় তলায় রাকপে তাই নিয়ে বাইদে গেচে হাইরে হায়।

হটাস দেকলি মনে হবে কোন মহামারি বা আকাল পইড়েচে। ভাবডা ইরাম তেল আগাম কিনে না রাকতি পাল্লি জীবনই খ্যায় হইয়ে যাতি পারে। সরকারেত্তে বার বার কওয়া হচ্চে আগেত্তেই হুটোপাটা করার দরকার নেই। যিডা আছে তাই দিয়ে বেশ কয়দিন চলবে। নতুন চালান চইলে আইসতেচে।

এই নিয়ে টেনশোন করার কিচু নেই। ভ্যালা, কিডা শোনে কার কতা। পাল্লাপাল্লি দিয়ে চলচে তেল কিনার পোতিযোগিতা। ইডা জ্বালানী তেল বিলে কতা না। হুজুগে বাঙালী সুয়াবিন তেল, লবন, পিয়েজ , কাচাঝাল, কেরোসিন, ডিজেল যকন যিডা নিয়ে কানাঘুষো শুরু হয় অমনি লাফ দিয়ে বাজারে পড়ে কিনে ঘরভত্তি করার জন্যি।

সংকট না হলিও, দেড়ি কিনে মজুত করার কারনেই সংকটে পড়ে সাধারন মানুস। যার যট্টুক দরকার সে যদি তট্টুক কেনে তাতে সমিস্যাডা কনে বুজ পায়নে। ব্যাংকে লগত টাকার ঘাটতি হতি পারে, চাউর হতি না হতিই অমনি স¹লির লগত টাকা তুইলে ঘরে আনার ব্যারাম চাগায় যায়।

আরে বাপুরে, যকন যিরাম, তকন সিরাম এই বুজ কইরে চললি কোনটোয় কোন সমিস্যা হওয়ার কতা না। কিন্তুক আমাগের ধাতে তা নেই। আমাগের মাতার মদ্দি ঘুরপাক খায় কি কইরে নিজের আখের গুছাবো সেই ধান্দা। দেশ গুল্লায় যাক, কিডা মইল্লো কিডা বাইচলো সে সব দেকার টাইম কারো নেই। নিজির বুজ আগে।

দাও মারার ব্যাপারে পাম্পয়ালারাও কম সিয়ান না। তেল থাকতিও বহুত পাম্প দেকলাম নুটিশ ঝুলোয় দেচে তেল নেই। তাইগের ধান্দা মজুদ ধইরে রাকি, দেড়ি হলি তারপর বেচপো। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু, আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X