মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

এটিএম বুথ পাটায় পড়চে, ফ্যারাডা কি !

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম
আক্কেল চাচা

ব্যাকিং সিবা সহজ করার জন্যি এটিএম বুথ বসানো হইলো। কমবেশ সব ব্যাংকের ইরাম বুথ আছে। কারো এট্টা আরো একের বেশি। আমাগের যশোর শহরে সরকারি বেসরকারি বড় বড় সব ব্যাংকের বুথ দেকা যায়। বুথির সুমকি লিকা সপ্তায় ৭ দিন ২৪ ঘন্টা খুলা। এই সিবা নিয়ার জন্যি কাস্টমারগের একাউন খুলার সুমায় কাড নিতি হয়। তার জন্যি দেড়ি টাকা দিতি হয়।

এই কাড আর ম্যাসেজের নাম কইরে মচ্চিমুলামে টাকা কাটে ব্যাংকয়ালা। অতচ যকন দরকারি সুমায় হয় তকন দেকা যায় সিবার নামে হ-য-ব-র-ল অবস্তা। বিশেষ কইরে ঈদ আসলি তো কতায়ই নেই। কিচু বুথ আছে তাইগের ঈদ পুজো আ উসসব লাগেনা তাইগের ব্যারাম বারাসে। বেশির ভাগ সুমায়ই নেটওয়ার থাকে না, নেটওয়ার থাকে তো কারেন থাকে না।

কারেন থাকে তো পাচ হাজারের বেশি টাকা বাইরোয় না। কারো কারো তো টাকা তুলার কমান দিলি ফচাৎ কইরে ঘু¦ইরে যায়, টাকা কাইটে নেয় কিন্তুক মেশিনতো টাকা বাইরোয় না। কাস্টমারের নিয়ম জানা না থাকলি হয়ত বুজদি না পাইরে ফিরে চইলে যায় টাকাডাই মাইর।

একনো ঈদির বন্দ পড়িনি এরই মদ্দি যশোরের অনেক বুথ পাটায় পইড়েচে। বুথির সুমকি মানসির লাইন। কিন্তুক বুথ অসাড় মাইরে আচে। ককনো লিকা ওটচে আউট অপ সারভিস। ককনো পরে আবার চিস্টা করেন। নিজির ব্যাংকের বুথিত্তে টাকা তুললি পেত্তেকবার কোন টাকা কাটে না।

কিন্তুক অন্য ব্যাংকের বুথিত্তে তুলতি গেলি পেত্তেকবারের জন্যি ২৫ টাকা কইরে খ্যায়। আগে ইডা কোনটোয় ১০ টাকা, কোনটোয় ১৫ টাকা ছিল। হালি কইরে সিডা ২৫ টাকা কইরে কাটচে। যে সব বুথ পাটায় পইড়েচে স্যানে যারা দায়িত্বে থাকে তাইগের কাজ হচ্চে টুলি বইসে মুবাল চালানো। না কোন তত্য, না সিবা ইরা দিতি পারে।

এইগের কাজ হচ্চে আদ্দেক সাটার উলায় থুয়া কম্বা বুথির সুমকি বইসে শুদু খবর দিয়া টাকা নেই বা তুলা যাবে না। আর কোন দায় দায়িত্ব না বুথয়ালাগের না ব্যাংকয়ালাগের আছে।

অনেক বুথি পিরায় সুমায়ই টাকা থাকে না, সিডা দেকারও সুমায় নেই ব্যাংকয়ালাগের। চোকির সুমকির ঘটনা, মানুস হয়রানি হচ্চে কিন্তক এই নিয়ে কারো কোন মাতাব্যাতা নেই, ফ্যারডা কি ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X