মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভালবাসার ২৭ বচর

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:১৮ এএম
আক্কেল চাচা

সুময়ডা ১৯৯৬ সালের ২৬ মার্চ । গিরামের কাগজ নামের স্বপ্নের বীজির চারা ফুটিল সেদিন। সপ্তাহিক হিসেবে যাত্তারা শুরু করে গিরামের কাগজ। যশোর উকিল বারে হইলো পেত্তম পোকাশনা উসসব।। অনুষ্ঠানের উদ্বোধন করিলেন মণিরামপুর -৫ আসনের তকনকার এমপি খান টিপু সুলতান চাচা। পোধান অতিথি ছিলেন সদর-৩ আসনের এমপি আলী রেজা রাজু চাচা। মশিউল আজম স্যারের সভাপতিত্বে সেদিন অনুষ্ঠানের উপস্থাপনা করিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম চাচা। পেত্তেক সপ্তার রোববারে বের হইতো সপ্তাহিক গিরামের কাগজ। গুড়ার দিকি নিজিগের কোন অপিস ছিল না। পোস্ট অপিস পাড়ার ফজলে মনি চাচার ভাড়া বাসায় থাকতেন গিরামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন চাচা। সেই ভাড়া বাড়ির এক কুনায় ছিল গিরামের কাগজের অপিস। ২০০০ সালের ২২ ডিসেম্বর দৈনিক হিসেবে গিরামের কাগজ ছাপা শুরু হয়। সাদা কালো হিসেবে শুরু হয় তকন। তেবে বেশিদিন লাগিনি সাদাকালোত্তে রঙিন হতি। ২০০২ সালের ১৭ মার্চ দক্কিন পচ্চিম অঞ্চলের পেত্তম রঙিন দৈনিক হিসেবে শুরু হয় গিরামের কাগজের পতচলা। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর গিরামের কাগজের পালকে জুড়া লাগে আরেট্টা পালক। চারপাতাত্তে থেকে আটপাতায় ছাপা শুরু হয়। সেই সুমায়েত্তেই আমার এই কুচো চিটি লিকা ইস্টাট হয়। ১৯৯৬ সালের ২৬ মার্চেত্তে হাটি হাটি পা পা কত্তি পাঠকের সিরা দৈনিক গিরামের কাগজ একন ২৮ বচরে পইড়েচে। যশোরেত্তে পতচলা শুরু কল্লিও গিরামের কাগজ শুদু যশোরের মদ্দি থাইমে থাকি নি। অনলাইন আর ডিজিটালে পৌছোয় গেচে তামান দুইনের মানসির কাচে। বিশ্ব মিডিয়ায় পোচারিত হইয়েচে গিরামের খবর। জেআইজেএন এ সারা বিশ্বোর অনুসন্ধান রিপোটের মদ্দি সিরা দশের অইন্যতম রিপোট ছিল গিরামের কাগজের মাতৃত্ব ভাতা নিয়ে অনিয়মের রিপোট। আন্তরজাতিক গণমাইদ্যম আল জাজিরায় উটে আইলো গিরামের কাগজের সেই অনুসন্ধান রিপোটে মডেল। আস্তা ভালবাসায় ২৭ বচরের পতচলায় স¹লির মুকি মুকি গিরামের কাগজের জয়গান। এই ধারা চলতি থাকুক অনন্তকাল। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X