সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত

গোপালগঞ্জে চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টায় তাপমাত্রা মাত্র ৭.৫° সেলসিয়াস, যা একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সড়ক ও মহাসড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সূর্য ওঠার দেরি এবং কুয়াশার কারণে শীতের প্রকোপ আরও বেড়েছে।

প্রচণ্ড ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। শীতের কারণে বোরো ধান রোপণের কাজও বিলম্বিত হচ্ছে, যা নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এছাড়া ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্টও বেড়েছে। ঠাণ্ডা এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে বয়স্করা।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গোপালগঞ্জের ওপর দিয়ে বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামীকালও অব্যাহত থাকতে পারে। তাই তাপমাত্রা আজকের মতোই সর্বনিম্নের কাছাকাছি থাকতে পারে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনো শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের সংখ্যা খুব বেশি নয়। তবে শীত আরও কয়েকদিন স্থায়ী হলে শিশুদের মধ্যে এই ধরনের অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুদের গরম কাপড় পরিয়ে রাখার এবং ঠাণ্ডা থেকে সুরক্ষিত রাখার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X