সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টানা চার দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টানা চার দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে  ¦ ছবি: সংবাদদাতা

পঞ্চগড়ে শীতের প্রভাব দিন দিন বাড়ছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাস ও শীতল আবহাওয়ার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে রোজগারের জন্য মাঠে-ঘাটে বের হওয়া তাদের জন্য দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

এক দিনমজুর রমজান আলী বলেন, ভোরে কাজে বের হতে গেলেই হাত–পা বরফের মতো ঠান্ডা লাগে, কাজে মন বসে না।

ভ্যানচালক জাহিদুল হক জানান, সকালে ঘন কুয়াশায় রিকশা চালানো খুবই কষ্টকর। ভাড়া কম পাই, আর শীতে শরীর জমে আসে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল।

যদিও আজ ঘন কুয়াশা ছিল না, তবে ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। দুপুরের দিকে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন রেকর্ড হয়েছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

শীতে কাবু হয়ে পড়া মানুষজন রাস্তাঘাট, চা–স্টল ও বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে গরম নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ঠান্ডা ও কুয়াশার সঙ্গে লড়াই করেই দিন পার করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার সম্ভাবনা আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

X