সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হাতিয়ায় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
হাতিয়ায় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ¦ ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। সোমবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল আজিজ আজাদ জানান, তিনি ২০১৮ সালে বৈধভাবে ৪০ ডিং জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু গত সোমবার গাছ কাটার সময় হঠাৎ আব্দুল রহমান, বাহার, জাহের, মঞ্জু, রিয়াজসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, “তারা আমাকে বলে এই জমি আমাদের, তুমি আজই বাড়ি ছেড়ে চলে যাও। কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে ও আমার স্ত্রী মারজানকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা করে তারা। আমাদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে গুরুতর আহত করে। এসময় আমি আমার স্ত্রী ছেলে মেয়েসহ আমার পরিবারের ৬ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়।

এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করেন তিনি।

আহতদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আজিজ আজাদ। তিনি বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরও হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

X