সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুড়িগ্রামে কুয়াশা আর শীতে বিপাকে শ্রমজীবী মানুষ

কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
কুড়িগ্রামে কুয়াশা আর শীতে বিপাকে শ্রমজীবী মানুষ

কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে কুড়িগ্রামে। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশা পরিবেশকে ঢেকে রাখছে। শিরশিরে বাতাসের প্রভাবে সূর্যোদয়ের আগ পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে বেলা গড়িয়ে অনেক শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ দিন শুরু করতে পারছে দেরিতে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাট উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন, শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করছেন, আবার কিছু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এই শীতময় সময়ে অসহায়-দুঃস্থ মানুষের জন্য প্রথম পর্যায়ে ৯টি উপজেলায় ২২ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X