সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ফুলবাড়ী সীমান্তে রাইফেলের গুলি‌তে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

কু‌ড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
ফুলবাড়ী সীমান্তে রাইফেলের গুলি‌তে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সিপাহী নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন। তিনি ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট বিওপি (লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধীনে) তে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, রাত তিনটার দিকে ফুলবাড়ী হাসপাতাল থেকে আমাদের ফোন করা হয়। পরে আমরা হাসপাতালে গিয়ে মরদেহ থানায় নিয়ে যাই। এই ঘটনায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, রাত ১টার দিকে বিজিবির ওই সদস্য ডিউটির জন্য অস্ত্র নিয়ে বের হন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা গেলে গঙ্গারহাট বিওপি ক্যাম্পের সদস্যরা খোঁজ নেন এবং তাকে গ্যারেজের পেছনে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X