সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়ি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭টি

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
খাগড়াছড়ি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭টি

খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত।

শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটার তালিকার ১ শতাংশ সমর্থন সংক্রান্ত ত্রুটি এবং কাগজপত্রে অসামঞ্জস্য থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে: সমীরণ দেওয়ান (স্বতন্ত্র), সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, জিরুনা ত্রিপুরা (স্বতন্ত্র), মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ) এবং মো. মোস্তফা (বাংলাদেশ মুসলিম লীগ)।

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে: আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (বিএনপি), মো. এয়াকুব আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), মো. কাউসার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নুর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), ধর্ম জ্যোতি চাকমা (স্বতন্ত্র) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি)।

রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আরও জানান, আপিল নিষ্পত্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। উল্লেখযোগ্যভাবে, খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X