সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টাঙ্গাইলে দুই স্বতন্ত্র প্রার্থীর পাশে কাদের সিদ্দিকী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর পাশে সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। সম্প্রতি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মিসভায় এই সমর্থন ঘোষণা করেন তিনি। পরে টাঙ্গাইল শহরে নিজের বাসায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বড়ভাই স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল-কে সমর্থন জানান। তিনি স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিন। বিশ্লেষকরা মনে করছেন, কাদের সিদ্দিকীর এই সমর্থন আসনগুলোতে এবং জেলার অন্যান্য নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি না, তবে ব্যক্তি হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে ভোটাধিকার প্রয়োগ করব।” তিনি উল্লেখ করেন, দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার ও মুক্তি দেওয়ার ঘটনা এবং বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য তার স্বতন্ত্র প্রার্থী সমর্থনের কারণ।

কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। কিন্তু বাসাইল-সখিপুরে স্বাধীনতা সংগ্রামের সময় কাদেরিয়া বাহিনীর সেবার বাইরে অন্য কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ মিথ্যাবাদীকে ঘৃণা করেন, আমি কখনো মিথ্যাবাদীকে সমর্থন করতে পারি না।

তিনি আরও যোগ করেন, আযম খানের এমপি হলে বাসাইল-সখিপুরের উন্নয়ন হবে না এবং এলাকা ও দলের ক্ষতি হবে। এজন্য স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী-কে সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে মুক্তিযুদ্ধের কথা বলার সুযোগ নিশ্চিত করতে আমি লতিফ সিদ্দিকীকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছি। কালিহাতীতে নির্বাচনী প্রচারণায় আমি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান প্রচারে সক্রিয় রয়েছি।

এর আগে কাদের সিদ্দিকীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল-৮ আসনের বিএনপির প্রার্থী আ্যাড. আহমেদ আযম খান, জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আসলাম খান, এবং স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল।

অন্যদিকে, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব ব্যক্তিগত কারণে সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁকে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের সঙ্গে একমঞ্চে বক্তব্য দিতে দেখা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X