সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

কুয়াশা ও হিমালয় থেকে আসা শীতল বাতাসের কারণে পঞ্চগড় জেলা হাড় কাঁপানো শীতে স্তব্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টার সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এছাড়া মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা ও তাপমাত্রার নিম্নগতি লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কগুলোতে চলাচলে যানবাহন হেডলাইট ব্যবহার করছে। সূর্য ওঠার বিলম্ব জনজীবনকে বিপর্যস্ত করেছে। বিশেষ করে খেটে-খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন তীব্র শীতে চরম কষ্টে পড়েছেন।

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ধানের বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলার জন্য হুমকি হয়ে পড়েছে।

জেলার বোদা উপজেলার কৃষি কর্মকর্তা রাশেদুন নবী জানান, তীব্র এই শীত ও ঘন কুয়াশায় কৃষকের ফসলের ক্ষতি হয়েছে কিনা এজন্য বিভিন্ন এলাকার বোরো বীজতলা পরির্দশন করেছি। এ পর্যন্ত বোরো বীজতলায় বোরো চারার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে কোনো কোনো বীজ তলা হলুদ বর্ণ হলেও রোদ উঠলে তা ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আমরা কৃষকদের বীজতলা কুয়াশার হাত থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ প্রদান করেছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জীবসাম, পটাশ, জিংক কুইক ও চিলেটেড জিংক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বীজতলায় সকালে রশি টেনে শিশির ঝরানো, রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা, সন্ধ্যায় পানি জমিয়ে রেখে সকালে নিষ্কাশন করে দেওয়া ও গভীর নলকূপ দিয়ে পুনরায় পানি সেচ দেওয়াসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকতা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসে আর্দ্রতার ছিল সর্বোচ্চ ১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এই জেলার উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও নিম্নগামী হয়ে জেলাজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

X