সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সড়কে গাছ ফেলে চালকের হাত-পা বেঁধে অটোভ্যান ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
শেরপুরে সড়কে গাছ ফেলে চালকের হাত-পা বেঁধে অটোভ্যান ছিনতাই ¦ ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সড়কের ওপর গাছ ফেলে অটোভ্যানের গতিরোধ করে চালককে হাত-পা বেঁধে একটি অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালক মো. দুলাল হোসেন (৫০)। তিনি ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে দুলাল হোসেন প্রতিদিন ভোরে স্থানীয় ‘নাবিল হাইওয়ে হোটেল’-এর কর্মচারীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিন ভোরে অটোভ্যান নিয়ে বের হলে ভবানীপুর আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় পৌঁছামাত্র পাঁচজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে তার গাড়ির গতিরোধ করে।

এরপর ধারালো অস্ত্রের মুখে দুলাল হোসেনকে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা হয়। দুর্বৃত্তরা প্রায় দেড় লাখ টাকা মূল্যের অটোভ্যান, চালকের কাছে থাকা নগদ ৭৫০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী দুলাল হোসেন বলেন, হঠাৎ রাস্তায় গাছ দেখে গাড়ি থামাতেই তারা আমাকে ঘিরে ধরে। সবার হাতে ধারালো অস্ত্র ছিল। এই অটোভ্যানই ছিল আমার আয়ের একমাত্র অবলম্বন।

ঘটনার পর তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কটি নির্জন হওয়ায় সেখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে তাদের দাবি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X