সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নির্বাচনে অংশ না নি‌লেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে কাদের সিদ্দিকী

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের সমর্থনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ¦ ছবি: ইত্তেফাক

টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক)–এর পক্ষে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

বৃহস্পতিবার বিকেল থেকে তিনি সখীপুর উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের সিদ্দিকীর প্রচারণা শুরু হয় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগেরবাড়ি বাজার থেকে। পরে তিনি হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠ এবং ইন্দারজানী বাজারে উঠান বৈঠকে বক্তব্য দেন।

সন্ধ্যার পর তিনি বড়চওনা ইউনিয়নের রাজনীতির মোড়, কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট, বড়চওনা বাজার ও কুতুবপুর কলার হাটে গণসংযোগ চালান।

বাগেরবাড়ি বাজারের এক উঠান বৈঠকে কাদের সিদ্দিকী বলেন, সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এলাকার মানুষ নিরাপদ থাকবে। তিনি উল্লেখ করেন, তিনি বিএনপির বিরুদ্ধে নন, তবে টাঙ্গাইল–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরোধিতা করছেন।

তিনি অভিযোগ করেন, অতীতে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার এবং সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবকে লাঞ্ছনার ঘটনায় আহমেদ আযম খানের অনুসারীরা জড়িত ছিলেন। এছাড়া গত রমজানে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিলে বাধা দেওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান এবং ভোটারদের ‘হরিণ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণাকালে তার সঙ্গে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীরসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের পর গত ২২ জানুয়ারি কাদের সিদ্দিকীর সখীপুর পৌরসভার বাসভবনে একটি সমন্বয় সভার আহ্বান করা হয়। একই সময়ে কাছাকাছি স্থানে পৌর যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলছিল। মাইকের শব্দের কারণে সমন্বয় সভা স্থগিত করা হয়।

পরে কাদের সিদ্দিকী ওই দোয়া মাহফিলে যোগ দেন। সেখানে বক্তব্যের একপর্যায়ে বিএনপির প্রার্থীকে কটাক্ষ করে মন্তব্য করলে হট্টগোল সৃষ্টি হয় এবং তিনি স্থান ত্যাগ করেন। ওই ঘটনার পর বৃহস্পতিবারই তিনি প্রথমবার সরাসরি নির্বাচনী মাঠে নামলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X