সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভোটের ব্যস্ততায় নিভে গেল এক শিশুর জীবন

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
শিশুকে বাড়িতে রেখে ভোটকেন্দ্রে সবাই, ফিরে মিলল মরদেহ । ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গোরস্থানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শিশু হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার যমজ ভাইয়ের নাম হুসাইন। পরিবারসহ তারা আলমডাঙ্গার খোরদ গোরস্থানপাড়ায় নানাবাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মা ভোটাধিকার প্রয়োগ করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় একটি ভোটকেন্দ্রে যান। এ সময় যমজ দুই ভাইকে বাড়িতেই রেখে যাওয়া হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভোট দিতে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে হাসানকে দেখতে না পেয়ে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসানকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে দিনটি ভোটের আনন্দঘন পরিবেশে কাটানোর কথা ছিল, সেই দিনই পরিবারের জন্য হয়ে উঠেছে চরম শোকের দিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X