সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জামালপুরে ট্রাক্টর–অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম জাহিন। সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার বাসিন্দা মামুনের ছেলে। আহতরা হলেন— শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে উঠছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিন মারা যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সাকের আহম্মেদ জানান, ট্রাক্টর ও এর চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

X