সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় ঘটে।

নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালীপাড়া গ্রামের উমর ফারুক (৪৫) এবং ধনবাড়ী উপজেলার বাউসী পপুলার গ্রামের খোকন (৪২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুস সালাম সিদ্দিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, জামালপুর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি মধুপুরগামী পথে ছিল। একই সময়ে মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস নল্যা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী নিহত হন।

ওসি জানান, নিহত দুই যাত্রী বন্ধু ছিল। তাদের মরদেহ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X