সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে বৈসাবির রঙিন আমেজ, গড়িয়া নৃত্যে উৎসবের বর্ণাঢ্য সূচনা

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
পাহাড়ি জনজীবনে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন।

পার্বত্য জনপদ খাগড়াছড়িতে বইতে শুরু করেছে বৈসাবির প্রাণের স্পন্দন। পাহাড়ি জনজীবনে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন। ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণিল কৃষ্টি-সংস্কৃতির উপস্থাপনার মধ্য দিয়ে উৎসবকে বরণ করে নিচ্ছে পুরো জনপদ।

এ উপলক্ষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহযোগিতায় গড়িয়া নৃত্যের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক ডিসপ্লেতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি প্রাণবন্তভাবে তুলে ধরা হয়। নৃত্যের ছন্দে ছন্দে ফুটে ওঠে তাদের জীবনচিত্র, বিশ্বাস ও উৎসবের আবেদন। পরবর্তীতে পরিবেশিত হয় একাধিক ঐতিহ্যবাহী নৃত্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।

শোভাযাত্রায় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও নৃত্যভঙ্গিমায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতির অনন্য সৌন্দর্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রায় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, বৈসাবি শুধু একটি উৎসব নয়—এটি তাদের আত্মপরিচয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক। যদিও মূল আয়োজন ১২ এপ্রিল, তবে আগাম এই উদ্যোগের মাধ্যমে উৎসবের বার্তা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতি তুলে ধরাই ছিল প্রধান লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, বৈসাবিকে ঘিরে পুরো পার্বত্য অঞ্চলে বইবে আনন্দের জোয়ার, মুখর হয়ে উঠবে চারপাশে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X