সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা’র যাত্রাবাড়ি এলাকা থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দেশ্যে একটি ট্রাক ছেড়ে আসে। ট্রাকটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় সামনে থাকা ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে, ফলে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

X