রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কলাপাড়ায় ধানের ন্যায্য মূল্য দাবিতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
কলাপাড়ায় ধানের ন্যায্য মূল্য দাবিতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের ন্যায্য মুল্য বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা দাবিতে কৃষকেরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। সোমবার সকাল ১০টায় পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবের সভাপতিত্বে স্থানীয় কৃষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজী প্রমুুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা এক কেজি ধান উৎপাদনে প্রা ৩০ থেকে ৩২ টাকা ব্যয় করলেও দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তারা আরও বলেন, তেল সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত টাকা আদায় করছে। এক কানি জমির ধান কাটতে এখন কৃষকদের ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে কৃষকরা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন।

কৃষক নেতারা আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করতে হবে এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করারও দাবি জানান তারা। এছাড়া খাল ও স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা ও সেচ ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশ শেষে মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাখিমারা সমাবেশস্থলে এসে শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের

ইরানকে ৬০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু

পাকিস্তানের কাশ্মীরে ব্যাপক অস্থিরতা, নিহত ২৪

ডাচ ঝড়ে চূর্ণ সুইডেন, ৫–১ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে নেদারল্যান্ডস

সুইডেনকে উড়াল নেদারল্যান্ডস, ৩৩ ম্যাচেই বিশ্বকাপের ১০০ গোল!

ট্রাম্পের ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও সংকটে ফেলেছে : ওবামা

ডাচ ঝড়ে কুপোকাত প্রতিপক্ষ, ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

আর্থ্রাইটিসের ব্যথা থেকেই বিকল হতে পারে হৃদযন্ত্র?

যশোরে সাংবাদিকদের কর্মশালা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অমিত / গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুলনায় জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৬

নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

X