শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল, যশোর।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি নাজির আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দিবাশীষ দাস, চিকিৎসক ডা. সিরাজিস সলেমি এবং সিনিয়র লায়ন্স সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবলু, সাবেক ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ইসলাম, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম।

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পে ৪৩২ জন চক্ষু রোগী এবং ৪৬৫ জন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুলনায় জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৬

নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

X