শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও আইন লঙ্ঘনের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বাসন থানা পুলিশের একটি বিশেষ টিম দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং অপরজন জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের মামলার আসামি।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. নুর নবী ওরফে খোকা বাবু (৩০) একজন জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার বুড়ির মোড়ে বসবাস করছিলেন। বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, মো. কাওছার হোসেন (২১)-কে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের মামলায় গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কাচকিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সালনা করিমনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাসন থানা পুলিশ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মহানগর এলাকায় ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধপ্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুলনায় জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৬

নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

X