শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় গাইবান্ধার পলাশবাড়ীসহ বিভিন্ন মন্দির ধ্বংসের হুমকি ও হামলার প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা শহরের সড়ক সেতু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা এবং কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ পাল এবং পূজা উদযাপন পরিষদ মাগুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুণ্ড।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু গৌর ঘোষ, সহ-সভাপতি অমর মিত্র, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ সরকার, কোষাধ্যক্ষ বাবু সুরেশ শাহা, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বণিক, গঙ্গানন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি কালীপদ পাল, কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফিলিপ রমেশ বিশ্বাস, বাবু সুভাষচন্দ্র (বাবুল ভক্ত)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

আর্থ্রাইটিসের ব্যথা থেকেই বিকল হতে পারে হৃদযন্ত্র?

যশোরে সাংবাদিকদের কর্মশালা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অমিত / গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুলনায় জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৬

নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

X