শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার জামগড়া শিমুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিল্লাল হোসেন (৩২), মুত্তাকিন (৫০) এবং বিউটি খাতুন (৩০) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল অনুসন্ধান করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২০ গ্রাম।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুলনায় জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৬

নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

X