শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:৪০ এএম
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

খুলনা সার্কিট হাউজ মাঠে আজ শনিবার (২০ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে জনদুর্ভোগ নিরসন, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনদাবি তুলে ধরা হবে।

আয়োজকরা জানিয়েছেন, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

১১ দলের নেতারা মনে করছেন, এই জনসমাবেশ খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। জাতীয় নির্বাচনের পর এটি হবে খুলনায় বিরোধী জোটের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি প্রদর্শন।

সমাবেশকে কেন্দ্র করে পুরো খুলনা বিভাগজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

সমাবেশে আরো বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ‘বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলা ও উপজেলা থেকে ১১ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে ১১ দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। সমাবেশ বাস্তবায়নে গঠিত ১৭টি উপ-কমিটি দফায় দফায় বৈঠক করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দুই লক্ষাধিক পোস্টার, ১০ লক্ষাধিক লিফলেট, ৫ সহস্রাধিক ফেস্টুন ঝুলানো হয়েছে বিভাগজুড়ে। নেতৃবৃন্দদেরকে স্বাগত জানিয়ে খুলনা মহানগরীর ৫টি প্রবেশদ্বারে ১৭টি তোরণ নির্মাণ করা হয়েছে।

আয়োজকদের ধারণা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে লক্ষাধিক মানুষ এই সমাবেশে অংশ নেবেন। সব মিলিয়ে এটি খুলনা অঞ্চলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ব্রাজিল

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু / সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

সিটি কলেজে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ছাত্রদলের দুইপক্ষের হাতাহাতি

বিশ্ববাজার থেকে ১১৫ কোটি ব্যারেল তেল উধাও!

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

X