সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:২০ পিএম
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

উৎসবমুখর পরিবেশ এবং গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ—এই ত্রি-স্মৃতিবিজড়িত পবিত্র দিনটি উপলক্ষে পুরো পার্বত্য অঞ্চলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

আজ শুক্রবার (০১ মে) ভোর থেকেই রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজ বনবিহারে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে। জেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও দূর-দূরান্তের গ্রাম থেকে মানুষ এসে ভিড় করেন পার্বত্যাঞ্চলের বৃহত্তম এই উপাসনালয়ে।

রাঙামাটি বিভিন্ন পাড়া-মহল্লা ও দূর-দূরান্তের গ্রাম থেকে পুণ্যার্থীরা জড়ো হতে থাকেন জেলার সর্ববৃহৎ উপাসনালয় রাজ বনবিহারে। আবাল-বৃদ্ধ-বনিতা বুদ্ধের চরণে প্রদীপ প্রজ্বালন ও পুষ্প পূজার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর তারা সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে নিজেদের আধ্যাত্মিক শুদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আসা পুণ্যার্থীরা দেশ, জাতি এবং জগতের সব প্রাণীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। তারা প্রত্যাশা করেন, বুদ্ধের সাম্য ও মৈত্রীর বাণী সমাজে ছড়িয়ে পড়লে সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতিময় সহাবস্থান নিশ্চিত হবে।

প্রার্থনায় অংশ নেওয়া এক পুণ্যার্থী সুচরিতা চাকমা বলেন, আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করছি যেন বিশ্বে কোনো অশান্তি না থাকে। মানুষে মানুষে হিংসা দূর হয়ে সবাই যেন মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি।

রাজ বনবিহারের অধ্যক্ষ ও প্রখ্যাত ধর্মগুরু শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন, বুদ্ধের মূল দর্শন ছিল মৈত্রী ও করুণা। হিংসা পরিহার করে অহিংসার পথে চললেই শান্তি সম্ভব। আজকের এই পুণ্যময় দিনে আমাদের প্রার্থনা, জগৎ ও জীবনের সব অকল্যাণ দূর হোক এবং মৈত্রীময় এক পৃথিবী গড়ে উঠুক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X