সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

সাকিব হোসেইন, নিজস্ব সংবাদদাতা, তিতাস (কুমিল্লা)
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:২৪ এএম
তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার তিতাস উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার নবাগত ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে তিতাসে স্বাগত জানান। এসময় তারা উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কড়িকান্দি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি।

​এছাড়াও কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক শামীম খান মেম্বার, আবু হানিফ মেম্বার ও জামায়াত নেতা আব্দুল খালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে নবাগত ইউএনও মাহমুদুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X