সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বড়দলে তরমুজ ক্ষতি, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

শেখ আসাদুজ্জামান মুকুল, আশাশুনি প্রতিনিধি:
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:২৮ পিএম
বড়দলে বায়ার কোম্পানির কীটনাশকে তরমুজ ক্ষতির অভিযোগে কৃষক ও এলাকাবাসীর মানববন্ধন। ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ-চম্পাখালী মৌজায় বায়ার কোম্পানির কীটনাশক ব্যবহারে তরমুজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে) বিকালে ক্ষতিগ্রস্ত কৃষকের তরমুজ ক্ষেতে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বায়ার কোম্পানির কৃষি পরামর্শদাতার পরামর্শে কীটনাশক ব্যবহার করে কৃষক পবিত্র মন্ডলের প্রায় ১০০ বিঘা জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, ঘটনার তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত কৃষক পবিত্র মন্ডল, নিবেদিতা মন্ডল, কুমারেশ মন্ডল, নাথুরাম মন্ডল, তুষার কান্তি সানা, কনিকা মন্ডল ও যতীন্দ্র নাথ মন্ডলসহ অন্যরা।

বক্তারা বলেন, চলতি মৌসুমে প্রায় ১০০ বিঘা জমিতে তরমুজ চাষ করেন পবিত্র মন্ডল। শুরুতে গাছের বৃদ্ধি ও ফলন ভালো ছিল। প্রতিটি তরমুজের ওজন ২৫০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়েছিল। কিন্তু পরে ক্ষেতে রোগ দেখা দিলে কৃষি অফিসে যোগাযোগ করা হয়। কর্মকর্তারা পরিদর্শন করে পরামর্শ দিলেও বায়ার কোম্পানির ফিল্ড অফিসার বিশ্বরাম মন্ডল ফোন ও সরাসরি এসে তাদের কীটনাশক ব্যবহারে উৎসাহিত করেন।

তার পরামর্শ অনুযায়ী গত ৮ এপ্রিল প্রথম দফায় ওষুধ প্রয়োগ করা হলেও কোনো উন্নতি হয়নি। পরে দ্বিতীয়বার স্প্রে করার পর পুরো ক্ষেত হলুদ হয়ে যেতে শুরু করে। অভিযোগ করা হলে কোম্পানির পক্ষ থেকে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরে বিশ্বরাম মন্ডল ঘটনাস্থলে এসে ওষুধে ক্ষতি হয়নি বলে দাবি করেন। অভিযোগ রয়েছে, পরদিন ৩০-৩৫ জনের একটি দল এসে ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মারধরের চেষ্টা করে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তরমুজ চাষে তার প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে। আর মাত্র ১০-১৫ দিনের মধ্যে ফসল বাজারজাত করার কথা ছিল। কিন্তু হঠাৎ এ ক্ষতিতে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X