সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীদের আন্দোলন

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা উত্তরা থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন। তাদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। এ অবস্থায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ করা জরুরি।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আন্দোলনকারী শেখ রিফাত বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার বহু পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। ফলে অনেক শিক্ষার্থী মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হচ্ছেন। তাই পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থান ও মিছিল ঘিরে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন ও আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X