শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আজ কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়াসহ দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলাজুড়ে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানকে সামনে রেখে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক কৃষক, সমর্থক ও নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের ধারণা, অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের সমাগম হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে

এআই কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

আর্থিক লাভের সুযোগ কর্কটের, দাম্ভিকতা এড়িয়ে চলুন সিংহ

১৮ জুলাই : ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

দাম্পত্যজীবনের অবসান ঊর্মিলার

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

X