রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
হবিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজাসহ মো. ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ফরিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. মোস্তাফা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও মাধবপুর থানা পুলিশের একটি যৌথ দল মাধবপুর প্রেসক্লাবের সামনে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে সাগরিকা পরিবহনে করে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে।

সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের সিট থেকে নেমে পালানোর চেষ্টা করলে ফরিদুল ইসলামকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের গ্রেফতার ব্যক্তি ও জব্দ আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

X