সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে মাদকাসক্ত ছেলে আশরাফুল ইসলাম নিরব (২৯)-এর নির্যাতন থেকে রক্ষা পেতে বাবা আমিরুল ইসলাম সোমবার সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত নিরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

শহরের পুরাতন কসবা মানিকতলা এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের অভিযোগ, তার ছেলে নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে নিয়মিতভাবে বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে এবং ব্যবসার টাকা চুরি করে নিয়ে গেছে। আমিরুল ইসলাম ফুটপাতে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, বাড়িতে রাখা ব্যবসার টাকাও নিরব নেশার জন্য নিয়ে যেত। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এক পর্যায়ে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান আমিরুল ইসলাম। চিকিৎসা শেষে কিছুদিন ভালো থাকলেও পরে আবারও নেশায় জড়িয়ে পড়ে নিরব।

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে নিরব নেশার জন্য বাবার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমিরুল ইসলামকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে নিরব ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং শোকেসের ড্রয়ার ভেঙে প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X