বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:৩০ পিএম
মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট আজ বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের বিস্তারিত পরিকল্পনা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অর্থমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আসন্ন অর্থবছরের বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সরকার জানিয়েছে, এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসকে সমন্বিতভাবে ব্যবহার করা হবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বাজেটটি সংসদে উপস্থাপন করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

সংবিধান অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে স্বাক্ষর করে আনুষ্ঠানিক অনুমোদন দেন।

এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী-এর প্রথম বাজেট উপস্থাপন। নতুন অর্থবছর আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১ জুলাই থেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট উপস্থাপন করেছেন আমির খসরু

দেশজুড়ে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

বিশ্বকাপ আবহে রঙিন ফ্যাশন শোতে বাংলাদেশের মডেলরাও

স্বর্ণ ও রুপার দাম কমালো বাজুস

মিরপুরে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস: বাংলাদেশের রেকর্ড বোলিং আক্রমণ

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

রড-সিগারেটসহ যেসব জিনিসের দাম বাড়ছে

চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তলানিতে

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে মহিলালীগ নেত্রী মহুয়া ফের আটক

X