বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:২৩ এএম
যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এরআগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন।

পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, "ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তলানিতে

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে মহিলালীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

পুলিশ সুপারের কাছে বিচার দাবি / যশোরে দুই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, তদন্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তর প্রতিবাদে নানাকে হত্যার ঘটনায় দুই খুনী আটক

কালোজামের যতো গুণ

ইটও ভাড়া করা !

খেলাপি ঋণ আদায়ে নতুন পরিকল্পনা

এল নিনোর হানা: দেশে নতুন মহামারির আশঙ্কা

হিংসা ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি

নিরব-পরীমনির ‘গোলাপ’ শুরু হচ্ছে কবে?

X