বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:৪৪ এএম
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তলানিতে

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে মহিলালীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

পুলিশ সুপারের কাছে বিচার দাবি / যশোরে দুই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, তদন্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তর প্রতিবাদে নানাকে হত্যার ঘটনায় দুই খুনী আটক

কালোজামের যতো গুণ

ইটও ভাড়া করা !

খেলাপি ঋণ আদায়ে নতুন পরিকল্পনা

এল নিনোর হানা: দেশে নতুন মহামারির আশঙ্কা

হিংসা ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি

নিরব-পরীমনির ‘গোলাপ’ শুরু হচ্ছে কবে?

বিয়ের পর ধীরে ধীরে কেন বাড়ে ওজন?

X