বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:২০ এএম
যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরের কথিত সাংবাদিক শামসুর রহমান নীরবের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী। অভিযোগে বলা হয়েছে, সাংবাদিকতার আড়ালে তিনি নিজের স্ত্রীর বিরুদ্ধেই অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনায় বুধবার বাদী নিজে যশোর সদর উপজেলার ডহরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নীরবসহ চারটি অনলাইন পত্রিকার সম্পাদককে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া, দৈনিক প্রতিদিনের কণ্ঠ এবং দৈনিক বাংলার চেতনা-এর সম্পাদক। তবে মামলায় তাদের ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি।

মামলার এজাহারে বাদী যশোরের ল্যাবএইড ক্লিনিকের কর্মী ফাতেমা বেগম উল্লেখ করেছেন, ২০২২ সালে শামসুর রহমান নীরব প্রতারণার মাধ্যমে তাকে জিম্মি করে বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করলে নীরব তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটিয়ে মানহানি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া মামলায় বলা হয়েছে, গত ২২ মে অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া ও দৈনিক বাংলার চেতনা-তে এবং ২৪ মে দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এ যশোর ল্যাবএইডের বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং বেপরোয়া” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে বাদীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে শামসুর রহমান নীরবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তলানিতে

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে মহিলালীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

পুলিশ সুপারের কাছে বিচার দাবি / যশোরে দুই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, তদন্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তর প্রতিবাদে নানাকে হত্যার ঘটনায় দুই খুনী আটক

কালোজামের যতো গুণ

ইটও ভাড়া করা !

খেলাপি ঋণ আদায়ে নতুন পরিকল্পনা

এল নিনোর হানা: দেশে নতুন মহামারির আশঙ্কা

হিংসা ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি

নিরব-পরীমনির ‘গোলাপ’ শুরু হচ্ছে কবে?

X