
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই শুধু মাঠের লড়াই নয়, ফুটবল উন্মাদনায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শোবিজ অঙ্গন পর্যন্ত। প্রিয় দলকে ঘিরে চলছে আলোচনা, বিশ্লেষণ ও আবেগঘন সমর্থন।
এই ফুটবল জ্বরে গা ভাসিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীও। তবে তিনি বরাবরই ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত হলেও এবার ভিন্ন এক বার্তা দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ঘিরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানান এই সংগীতশিল্পী।
তিনি লেখেন, আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।
তার এই পোস্ট প্রকাশের পরই মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানান। অনেকেই ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার জন্য এমন ইতিবাচক মনোভাব প্রকাশ করায় পড়শীর ফুটবলপ্রেমী মানসিকতার প্রশংসা করেন।
মন্তব্য করুন