সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

আমাজন বন: বিশ্বের ভয়ংকর প্রাণীদের আবাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এএম
আমাজন বন: বিশ্বের ভয়ংকর প্রাণীদের আবাস

পৃথিবীর “ফুসফুস” নামে পরিচিত আমাজন বন এক রহস্যে ঘেরা বিস্ময়। দক্ষিণ আমেরিকার বিশাল অংশজুড়ে বিস্তৃত এই বনভূমির প্রায় ৬০ শতাংশই ব্রাজিলে অবস্থিত। ঘন সবুজে ঢাকা এই অরণ্যের এমন অনেক অঞ্চল রয়েছে, যেখানে এখনো সূর্যের আলো পৌঁছাতে পারেনি।

এই গভীর জঙ্গলে শুধু সৌন্দর্যই নয়, লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ও হিংস্র প্রাণীদের আবাসস্থল। আজ জানুন আমাজন বনের কিছু আলোচিত ও বিপজ্জনক প্রাণীর সম্পর্কে, যাদের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি।

দেখতে ছোট ও নিরীহ মনে হলেও পয়জন ডার্ট ব্যাঙ পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণী। এদের শরীরের চামড়ায় থাকা বিষ অত্যন্ত শক্তিশালী।

মাত্র ২ ইঞ্চি লম্বা এই ব্যাঙের উজ্জ্বল রঙ শিকারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। ধারণা করা হয়, একটি ব্যাঙের বিষই একসঙ্গে ১০ জন মানুষকে হত্যা করার মতো ক্ষমতা রাখে।

আমাজন বন সম্পর্কে জানেন কিন্তু এনাকোন্ডার নাম শোনেনি এমন মানুষ পাওয়া বিরল। আমাজনকে বলা হয়ে থাকে এনাকোন্ডার আবাসস্থল। এই এনাকোন্ডারই অরেক জাত গ্রিন এনাকোন্ডা। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ। আমাজন নদীতেই এদের দেখা মেলে। এনাকোন্ডার মাথাটি মানুষের মাথার সমান প্রায়।

মাছ অতি প্রিয় খাদ্য হিসেবেই চিনে থাকি আমরা। আমিষে ভরপুর এই মাছটির যে এক ভয়ংকর প্রজাতির বাস আমাজনে তা আমাদের অনেকের কাছেই অজানা। এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক। বলা হয়ে থাকে এই মাছকে আমাজন নদীর ত্রাস বলা হয়। সাধারণত এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। শিকার করে দলবদ্ধভাবে। এদের ধারালো দাঁত দিয়ে নিমেষে বড় কোনো পশুকে নিমিষেই সাবাড় করে দিতে পারে।

ভিমরুলকে আমরা সাধারণত বিষাক্ত হলেও কম বিপজ্জনক মনে করি। কিন্তু আমাজনের ভিমরুলের কিছু প্রজাতি অত্যন্ত আক্রমণাত্মক ও বিপজ্জনক। এদের দংশন তীব্র যন্ত্রণার সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে গুরুতর শারীরিক ক্ষতিও ঘটাতে পারে।

আমাজন বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি একই সঙ্গে রহস্য ও বিপদের এক বিশাল জগৎ। এখানে বসবাসকারী প্রাণীগুলো প্রকৃতির বৈচিত্র্য ও শক্তির এক অনন্য উদাহরণ।

এই বন এখনো অনেক অজানা রহস্য লুকিয়ে রেখেছে, যা বিজ্ঞানীদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি কৌতূহলের এক অফুরন্ত উৎস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X