সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সেমিফাইনালের টিকিটে আকাশছোঁয়া দাম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
সেমিফাইনালের টিকিটে আকাশছোঁয়া দাম

বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। হাইভোল্টেজ এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের উত্তেজনার পাশাপাশি টিকিটের বাজারেও দেখা যাচ্ছে ব্যাপক চাহিদা, যার প্রভাব পড়েছে দামের ওপর।

টিকিট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের ম্যাচের টিকিটের দাম (বাংলাদেশ সময় সোমবার রাত ১০টার হিসাব অনুযায়ী) ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে এ ম্যাচের টিকিটের মূল্য প্রায় ২৬ শতাংশ কমেছে।

অন্যদিকে, বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের চাহিদা অনেক বেশি। শুরুতে টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৪১ ডলার। ডাইনামিক প্রাইসিংয়ের কারণে গত তিন দিনে দাম ৩৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। শনিবার টিকিটের সর্বোচ্চ মূল্য পৌঁছায় ২ হাজার ৯৬৬ ডলারে। পরে কিছুটা কমে তা দাঁড়ায় ২ হাজার ৫৩৭ ডলারে, যা এখনও প্রথম সেমিফাইনালের টিকিটের তুলনায় প্রায় দ্বিগুণ।

দ্বিতীয় সেমির টিকিটের দাম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের চেয়ে প্রায় দ্বিগুণ। মায়ামিতে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার।

আগামী রোববার নিউইয়র্কে হতে যাওয়া ফাইনাল ম্যাচের টিকিটের দাম বর্তমানে ৬ হাজার ৭৬০ ডলার। গত ৭২ ঘণ্টায় তা প্রায় ৬ শতাংশ কমেছে। গত বছরের অক্টোবরে ফাইনালের আগাম টিকিটের দাম ছিল সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X