মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দ্রুত বয়স বাড়ায় যে সব নাস্তা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
দ্রুত বয়স বাড়ায় যে সব নাস্তা

নাস্তায়, বিশেষ করে খালি পেটে সকালের নাস্তায় বাড়তি চিনিযুক্ত খাবার নানান স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর পাশাপাশি চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলে। বয়সের সঙ্গে সঙ্গে দেহে নানান পরিবর্তন আসে। যেমন- ধমনী ও গ্রন্থির সংকোচনের জন্য হৃদস্বাস্থ্যে পরিবর্তন, হাড় দুর্বল হয়ে যাওয়া, পেশির স্থিতিস্থাপকতা হ্রাস ইত্যাদি। এছাড়াও, মূখ্য কিছু পরিবর্তন যেমন- হজমে ও বিপাকীয় সমস্যা ইত্যাদি দেখা দেয়। এই পরিবর্তন খুব স্বাভাবিক এবং অপ্রতিরোধ্য তবে কিছু স্বাস্থ্যকর নিয়ম মেনে চললে তা ধীর করা সম্ভব।

‘গো ওয়েলনেস’ বইয়ের লেখক ও ফ্লোরিডার নিবন্ধিত পুষ্টিবিদ কোর্টনি ডি’অ্যাঞ্জেলো বয়সের ছাপ দ্রুত করে এমন কিছু খাবার সম্পর্কে জানান ইট দিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে।

সকালের নাস্তায় সহজ, দ্রুত এবং সাশ্রয়ী খাবার হিসেবে সিরিয়াল-জাতীয় খাবার বেশ জনপ্রিয়। যারা খুব বেশি ব্যস্ত দিন কাটান তাদের জন্য এই ধরনের খাবার প্রস্তুত করা বেশ সহজ। ফলে চাহিদাও বেশি। এসব খাবারে থাকা উপকরণ যেমন- বাড়তি চিনি, প্রক্রিয়াজাত আটা ইত্যাদি বয়সের ছাপ দ্রুত করে বলে সতর্ক করে দেন ডি’অ্যাঞ্জেলো। ২০১৫ সালের ‘স্কিন থেরাপি লেটারস’য়ে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, বাড়তি শর্করা দেহে গ্লাইকেশন নিঃসরণ বাড়ায় যা চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলতে প্রভাব রাখে।

ডি’অ্যাঞ্জেলো আরও বলেন, “বাড়তি চিনি ও প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেইট উচ্চ প্রদাহজনক এবং এগুলো বেশি খাওয়া ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে, দীর্ঘস্থায়ী নিম্ন মাত্রার প্রদাহ এবং দুর্বল অন্ত্রের সুস্থতা বয়সের ছাপ দ্রুত করার জন্য দায়ী।” বিকল্প খাবার মিষ্টি-ধরনের সিরিয়াল খাওয়ার বদলে ডি’অ্যাঞ্জেলো প্রদাহনাশক খাবার খাওয়ার পরামর্শ দেন। তার মতে, সকালের নাস্তায় ওটমিল খাওয়া বেশি উপকারী। এতে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া যায়। উদাহরণ স্বরূপ, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ওটসের সঙ্গে ছানার পানি বা ঘোল যোগ করে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়। এছাড়াও, অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করতে ফল, ওমেগা-থ্রি’র জন্য তিসির বীজ (মস্তিষ্কের সুস্থতার জন্য উপকারী) যোগ করা যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X