সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শরীরে ভিটামিন ডি বাড়ানোর সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
শরীরে ভিটামিন ডি বাড়ানোর সহজ উপায়

শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ভিটামিন ডি-এর গুরুত্ব অপরিসীম। এই ভিটামিন আমাদের হাড় ও পেশিকে মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সার্বিক শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু দৈনন্দিন খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া কঠিন হওয়ায় বর্তমানে অনেকেই ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন।

তবে প্রতিদিনের জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই শরীরে এই ভিটামিনের ঘাটতি মেটানো সম্ভব।

জেনে নিন শরীরে ভিটামিন ডি এর পরিমাণ বাড়াতে কী করবেন-

সূর্যের আলোতে দাঁড়ান কিছুক্ষণ ভিটামিন ডি- কে প্রায়শই "সানশাইন ভিটামিন" হিসাবে উল্লেখ করা হয় কারণ সূর্য রশ্মি হলো ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস। প্রতিদিন ভোরে অন্ততপক্ষে ১৫-২০ মিনিট রোদ পোহানো উচিত।

খাদ্যতালিকায় ডিমের কুসুম রাখুন আপনার খাদ্য তালিকায় রাখুন ডিমের কুসুম। কেননা ডিমের কুসুম হলো ভিটামিন ডি এর আরেকটি উৎস যা আপনি সহজেই আপনার রুটিনে যোগ করতে পারেন।

বেশি করে মাশরুম খান মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন ডি। তাই খাবারের তালিকায় সব সময় রাখুন মাশরুম। মাশরুম ধোওয়ার পরে এক ঘণ্টার জন্য সূর্যের আলোয় রেখে দিতে পারেন। এতে মাশরুমে ভিটামিন ডি এর পরিমাণ আরো বাড়বে।

চর্বিযুক্ত মাছ এবং সামুদ্রিক খাবার খান চর্বিযুক্ত মাছ এবং সামুদ্রিক খাবার ভিটামিন ডি এর প্রাকৃতিক খাদ্য উৎসগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন খাদ্য তালিকায় চর্বিযুক্ত মাছ এবং সামুদ্রিক খাবার রাখা উচিৎ। সাপ্লিমেন্টের সাহায্য নিন গর্ভবতী নারী, বাচ্চা, যাদের মেনোপজ চলছে এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সাধারণত ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। শরীরে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মাল্টিভিটামিন বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। তবে এসব গ্রহণ করার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেয়াটা জরুরি।

ফোর্টিফায়েড খাবার ভিটামিন ডি পাওয়া যায় এমন সব খাবারের সংখ্যা খুবই কম। তাই, এমন অনেক ফোর্টিফায়েড ফুড রয়েছে যার মধ্যে অতিরিক্ত পুষ্টি উপাদান থাকে। এর মধ্যে রয়েছে গরুর দুধ, সিরিয়াল, টোফু, পনির, দুধ, সোয়া মিল্ক ও কমলালেবুর জুস। তাই খাদ্য তালিকায় এসব খাবার যোগ করা উচিৎ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X